ঢাকা৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

admin
আগস্ট ৬, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

সীতাকুম্ড(চট্টগ্রাম)সংবাদদাতা।।আজ ৫ আগষ্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বিএনপি’ র এক বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এ র‍্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী।সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা সদরে অবস্হিত এলকে সিদ্দিকী স্কোয়ারের সামনের থেকে র‍্যালী শুরু হয়ে সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ শেষে এলকে সিদ্দিকী স্কোয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু,উপজেলা বিএনপির যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, আবুল বশর চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, কাজী এনামুল বারী, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, ইউসুফ নিজামী, বখতেয়ার হোসেন, আলাউদ্দিন মাসুম, এড.আইনুল কামাল, মোস্তাফিজরু রহমান হিরু,খ ম নাজিম উদ্দিন, খোরশেদ আলম, যুবদল নেতা সাহাব উদ্দিন রাজু, ইসমাইল হোসেন, আওরঙ্গজেব মোস্তফা প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য লায়ন মোঃ আসলাম চৌধুরী বলেন,এদেশের মুক্তিকামী আপামর জনগনকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ বছর ধরে যে লড়াই সংগ্রাম চালিয়ে এসেছে তারই সফল পরিসমাপ্তি ঘটেছে জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ এদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে ঘৃণীত হয়ে থাকবে।তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকারের দীর্ঘস্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে সাহসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিল,তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রায় ২ হাজার শহীদ এবং৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম।ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।উল্লেখ্য,র‍্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিএনপিসহ অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ব্যানার ফেষ্টুন নিয়ে অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।