এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈয়দপুর ইউনিয়নে পুকুর থেকে এক যুবতীর(৩৫)অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দ সালামত উল্লার পুকুর হতে একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্ষতবিক্ষত একটি মৃত দেহ পুকুরে ভাসতে দেখে থানাতে খবর দিলে পুলিশ এসে অর্ধ গলিত মৃত দেহ টি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে কয়েক দিন পূর্বে মারা গেছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ পরিদর্শক জাফর আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবতীর বয়স আনুমানিক ৩৫। মৃত্যুর কারণ এখন কিছু বলা যাচ্ছে না । ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

