এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পণ্যবাহী ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
২১ সেপ্টেম্বর রবিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।এতে ঘটনাস্থলে চালক নিহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কদমরসুল বাজার অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আরেকটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দিলে এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো:সেলিম ও হেলপার মো:রবিন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকা পড়া চালকের মরদেহ এবং আহত হেলপার কে উদ্ধার করে।
পরে আহত রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নিহত চালক ও আহত হেলপার দুই জনেরই বাড়ি বগুড়া।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
##
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.