ঢাকা১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর যুব সম্মেলন  অনুষ্ঠিত।।জামায়াত যুব সমাজকে কাজে লাগিয়ে এদেশে কুরআনের সমাজ কায়েম করবে-আলাউদ্দিন শিকদার

admin
অক্টোবর ২৬, ২০২৪ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি।।
২৫ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডেঝো বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড যুব বিভাগের  যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এল.কে. সিদ্দিক স্কয়ারে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।সীতাকুণ্ড উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী এর সভাপতিত্বে ও যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চানলায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সমাজসেবা সম্পাদক মাস্টার নূরু ছালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার  আমীর  মিজানুর রহমান,উপজেলার সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার অর্থ ও মিড়িয়া সম্পাদক অ্যাড. ছিবগাতুল্লাহ খালেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতে ইসলামীর সমাজসেবা সম্পাদক আবু তাহের,সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার,সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড. আশরাফুর রহমান, উপজেলার শিল্প ও বানিজ্য সম্পাদক শামছুল হুদা, যুবাইদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূরুল কবির, চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রশিবির এর সভাপতি সাজিদ চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি নুর মোহাম্মদ,সীতাকুণ্ড উপজেলার অফিস সম্পাদক আবু হাফস মো: নকীব ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন প্রমূখ। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছে কিন্তু স্বাধীননতার সুখ পায়নি। আমরা হারাতে হয়েছে গনতন্ত্র। ভোটের অধিকার। বিগত ফ্যাসীবাদি আওয়ামী সরকার দীর্ঘ ১৫বছর মানুষকে খুণ ঘুম মামলা ও লুটতারাজ করে দেশেকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। কিন্তু এদেশের ছাত্র সমাজ সকল বৈষম্য দূর করতে আন্দোলন করে হাসিনা কে রুখে দিয়েছে। এখন সময় এসেছে দেশ গড়ার। জামায়াত যুব সমাজকে কাজে লাগিয়ে এদেশে কুরআনের সমাজ কায়েম করব। যারা ব্যাংক লুট করেছে তাদের ক্ষমা নায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।