ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে গণসংযোগে বিএনপি প্রার্থী বলেন সমালোচনা নয় নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুন 

admin
জানুয়ারি ২৯, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড( চট্টগ্রাম)প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোকালে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আসলাম চৌধুরী(এফসিএ) বলেন নির্বাচন আসলে অনেকেই মিথ্যা আশ্বাসের বুলি ছাড়েন।আমি সেটাতে অভ্যস্থ নই।তাছাড়া প্রতিপক্ষ প্রার্থীদেরকেও আমি সম্মান করি।আর তাই এখন পর্যন্ত প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আমি কোনো বিরূপ মন্তব্য করিনি।এটাই আমাদের রাজনৈতিক শিষ্টাচার। আমি সবাইকে আহবান জানাবো নেতিবাচক প্রচার প্রচারণা ছেড়ে ইতিবাচক হোন,নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুন।এতে করে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে।
২৮ জানুয়ারী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর  গণসংযোকালে ছলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব খ ম জাহাঙ্গীরের সঞ্চালনায় গণসংযোগে এ সময় আরে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন,কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না,ছলিমপুর বিএনপির আহবায়ক মো.জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম,আবুল হাসেম,আবুল কালাম চৌধুরী,মাহবুব-এ খোদা মোরশেদ, জাহেদুল হাছান,মো.মহিউদ্দিন, রোকন উদ্দিন মেম্বার,লোকমান হাকিম ও মো. আনোয়ার প্রমুখ। পরে বিকালে নগরীর কর্ণেলহাট এলাকায় গণসংযোগ করেন আসলাম চৌধুরী।সেখানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগন অংশ নেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।