ঢাকা২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ

admin
জুলাই ২৬, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড(চট্টগ্রাম)সংবাদদাতা।।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে গণপিটুনিতে মোঃ নুরুল ইসলাম ইরান(৫০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দিলে এতে প্রায় ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

২৫ জুলাই শনিবার রাত প্রায় দুইটার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। সীতাকুন্ড মডেল থানার পুলিশ এ ঘটনায় দুই জনকে আটক করেছে।নিহত ইরান ওই গ্রামের মৃত নুর আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়
নিহত নুরুল ইসলাম ইরান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় দুইটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
এলাকাবাসী জানান,নিহত ইরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। গত ২০ জুলাই রাতে ইয়াবা ব্যবসার বিরোধে ইরানের সহযোগী নাইম (৩০) নামে এক যুবককে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে গুরুতর আহত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।নিহত নাঈমের বাবা মো.খোকন বাদী হয়ে ইরানকে প্রধান আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাঈমের মৃত্যুর পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।শনিবার নাঈমের জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী নুরুল ইসলাম ইরান কে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এরপর উত্তেজিত জনতা নিহত ইরানের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিলে আগুনে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে,সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন,ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।