ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

admin
আগস্ট ৫, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুন্ড( চট্টগ্রাম)প্রতিনিধি।।

০৫ আগস্ট ২০২৫,

চট্টগ্রমের সীতাকুন্ডে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সীতাকুন্ড উপজেলা পরিষদের গেইট থেকে এ মিছিল শুরু হয়।মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলার পৌরসদরের উত্তর বাজার ঘুরে কলেজ রোড মোড়ে এসে শেষ হয়। এ গণ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তাহের এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সীতাকুণ্ড আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারী জসিম উদ্দীন আজাদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন,ছাত্র সমন্নয়কারী আসাদ উদ্দিন আসাদ ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া বলেন,দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো।দিনের ভোট রাতে, কখনো বিনা ভোটে, কখনো ডামি ভোটে ক্ষমতা দখল করেছিলো। খুন,গুম, রাহাজানির মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিনত করেছিলো। একবছর আগে একটি স্বাধীন-সার্বভৌম রাস্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের আপামর ছাত্রজনতা ঝাপিয়ে পড়েছিলো। ক্ষমতালোভী ফ্যাসিস্ট সরকার সেসময় দুই হাজার ছাত্রজনতাকে শহীদ করে। আহত ও পঙ্গত্ব বরণ করে আরও ত্রিশ হাজার ছাত্রজনতা। এখনো পর্যন্ত এ বর্বর হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়নি। তাই অবিলম্বে ফ্যাস্টিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসী, খুনিদের বিচারের আওতায় আনতে হবে।এছাড়াও জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে ফাঁসি দিয়েছে। এমনকি জামায়াতকে নিষিদ্ধ করে জামায়াতের নিবন্ধন বাতিল ও দাঁড়ি পাল্লা প্রতীক কেড়ে নেয়া হয়। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহপাক জামায়াতকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।