ঢাকা৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে কেন্দ্রীয় ঘোষিত লং মার্চ উপলক্ষে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ

admin
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় আগামীকাল ৫ সেপ্টেম্বর শনিবার ১১দল ঐক্য জোটের কেন্দ্রীয় ঘোষিত ঢাকা- চট্টগ্রাম লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের বাজার এলাকায় উপজেলা আমীর মো.আবু তাহের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড পৌরসভা জামায়াত ইসলামীর আমীর হাফেজ আলী আকবর ও সীতাকুন্ড পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল ও অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ আগামীকাল ৫ সেপ্টেম্বর লং মার্চ কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানান এবং কর্মসূচি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।