এ জেড ভূঁইয়া, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে এলাকার জননন্দিত তরুণসমাজসেবক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিম হেলাল মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিক আর কে হেলাল ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষ ও ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এসময় তিনি এলাকার উন্নয়ন,রাস্তাঘাট সংস্কার,মাদক নির্মূল,চাঁদাবাজি ও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।সাংবাদিক আার কে হেলাল বলেন জনগণের সেবা করার লক্ষ্যেই আমি নির্বাচনে এসেছি।ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তিনি ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জন কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.