ঢাকা৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রফতার

admin
নভেম্বর ৯, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া( রাজু)সীতাকুণ্ড,চট্টগ্রাম।।

০৯ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজীকে (৫৬) গ্রেপ্তর করেছে পুলিশ।
৮ নভেম্বর রাতে চট্টগ্রাম  নগরীর পাহাড়তলীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত সাদাকাত উল্লাহ মিয়াজি পরপর তিনবার চেয়ারম্যান ছিলেন।  তিনি উপজেলার  বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়াজী পাড়ার গ্রামের  মৃত মৌলভী আবুল খায়েরের পুত্র।
পুলিশ জানিয়েছে,সাদাকাত উল্লাহ গত ২০২৩ সালের ২৫ এপ্রিল যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা, মামলা ও কুইজ চুরির ঘটনাসহ একাধিক মামলার আসামি। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পালাতক।  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে  চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে স্হানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে  সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে   বাড়বকুণ্ড ইউপি’র  সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্লাহ কে নগরীর পাহাড়তলী এলাকার একটি বাসায় থেকে  থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।