সীতাকুন্ত(চট্টগ্রাম)প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় সীতাকুণ্ড থানার পুলিশ আওয়ামী লীগের ২ নেতা কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হলেন, একজন সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সরওয়ার জাহান (২৫) ও অন্যজন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারী মোঃ শাহজাহান(২৭)।
এ বিষয়ে,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, থানায় রুজু হওয়া একটি নিয়মিত মামলার(নং ০৩/০৫-১০-২৪) উভয় আসামী । মঙ্গলবার দুপুরে আদালতের মাধমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.