সীতাকুণ্ড প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রেহান উদ্দিন রেহানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।রেহান উদ্দিন রেহানের পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোন মামলায় বা ঠিক কোন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে,সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.