ঢাকা২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে অবৈধ ভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান।। লক্ষ টাকা জরিমানা

admin
আগস্ট ৩, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।।

০৩ আগস্ট ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবৈধ ভাবে পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে এক ব্যাক্তি কে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩ আগস্ট রবিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বায়েজীদ লিংক রোড় এলাকায় অবাধে অবৈধ ভাবে পাহাড় কাটার বিরুদ্ধে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃমুজাহিদুর রহমান,রিসার্চ অফিসার মোঃআশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দিন এর উপস্থিতিতে বিকাল ৩টার দিকে এক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে অমিত আইচ নামক এক ব্যাক্তির নিকট থেকে ১(এক) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ ভাবে গড়ে তোলা স্হাপনা উচ্ছেদ করা হয়।এ সময় অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।