ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডের জনসভায় জামায়াতের আমীর বলেন শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনই আমাদের লক্ষ্য”

admin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বীর চট্টলার জনগন ঐক্যবদ্ধভাবে ১১দলীয় জোট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে  জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন চট্টগ্রামে অনেক শহীদের রক্ত ঝড়েছে। চট্টগ্রাম হচ্ছে গর্বের চট্টলা। এই বীর চট্টলা থেকেই স্বাধীনতা ঘোষনা করা হয়েছে ইনসাফভিত্তিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।আর এই চট্টগ্রাম থেকেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা শুরু হবে।
‎২ ফেব্রুয়ারী সোমবার চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড হাই স্কুল মাঠে আয়োজিত বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াত ইসলামী  চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত  বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এ কথাগুলি বলেন।তিনি আরও বলেন,“জামায়াতে ইসলামী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনই আমাদের লক্ষ্য।”। বক্তব্য শেষে তিনি উত্তর চট্টগ্রামে জোট প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও রিক্সা প্রতীক তোলে দিয়ে জেট প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান এবং তিনি নারায়ে তাকবীর ধ্বনি উচ্চারন করে মাঠ প্রকম্পিত করেন।
জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার এর সভাপতিত্বে ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী পরিচালক ফজলুল করিম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় জামায়েতের এ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান,উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান,উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকর,চট্টগ্রাম-১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন,চট্টগ্রাম- ৩ আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার,চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী,চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির,চট্টগ্রাম -৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম, সনাতন প্রতিনিধি দোলন দেব,চাকসু ভিপি ইব্রাহিম রনি,উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি শওকত আলী,হাসান ইমাম- আসন পরিচালক(ছাত্র) এনসিপি শাগুফতা বুশরা মিশমা,বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা জাফরুল্লাহ নিজামী,নেজামে ইসলাম পার্টি মুফতি মাওলানা মুহাম্মদ আলী, হাফেজ জাকারিয়া খালেদ, সীতাকুন্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,সেক্রেটারী মোঃ তাহের, সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ,মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।