ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ -৪ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা রফিকুল ইসলাম খান

admin
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

রবিউল আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মোস্তফা সাদ, উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।