ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ-২ আসন সাবেক এমপি হেনরী ও তার স্বামী ৪ দিনের রিমান্ডে

admin
অক্টোবর ২৩, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিএনপি কর্মি আব্দুল লতিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।

আব্দুল লতিফ হত্যা মামলায় আজ মঙ্গলবার বিকেলে জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে পুলিশ। এসময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ । শুনানী শেষে বিচারক রাসেল মাহমুদ তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার জিআরও স্বপন ও মামলার বাদিপক্ষের আইনজীবি এ্যাডভোকেট. নাজমুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাড. নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা করে আওয়ামীলীগের নেতা কর্মীরা। হামলা চলাকালে গুলিতে নিহত হয় বিএনপি কর্মি আব্দুল লতিফ। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু।

আজ তাদের আদালতে হাজির করা হলে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।