ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ শহরের কলেজছাত্রকে প্রকাশ্য কুপিয়ে হত্যা

admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে তার উপর হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়,চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সদর থানার উপ-পরিদর্শক প্রনয় কুমার জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ও হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়েছে অন্যদের আটকের চেষ্টা চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।