ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা আ. লীগ নেতার মৃত্যু

admin
মে ৫, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানী (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (৫ মে) সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা দানী মোল্লা মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার ভোরে ডায়বেটিস জিরো হয়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। আজ সোমবার বাদ এশা দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দানিউল হক মোল্লা আত্মগোপনে চলে যান।

তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।