মোঃ লুৎফর রহমান উল্লাপাড়া প্রতিনিধি (সিরাজগঞ্জ)
২৭ নভেম্বর ২০২৪
আজ রাতে উল্লাপাড়া উপজেলার নেওরগাছা গ্রামের পল্লী বিদ্যুৎ এর ঠিকাদার ফারুকুজ্জামান অনুর বাসায় এই ডকাতির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যেয়ে ফারুকুজ্জামান এর সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক ৩ থেকে ৫ ঘটিকা পর্যন্ত ৮থেকে ১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল এঘটনা সংঘঠিত করে।
তিনি আরো বলেন, প্রথমে জানালার গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করে বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত – পা বেঁধে ঘরে থাকা আলমিরা ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা, ৩ স্মার্ট ফোন সহ অন্যান্য মুল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তিনি বলেন ডাকাতরা তার আনুমানিক ৫০ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতরা চলে যাবার পর তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসন ঘটানাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা ওসি মোঃ রাকিবুল হাসান বলেন, খবর পাওয়ার সংগে সংগে ঘটানস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত করে পরবর্তীতে যথাযথ ব্যাবস্থা করবো।

