ঢাকা১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সারা দেশে হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার

admin
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
সোমবার (২০ এপ্রিল) থেকে ঢাকাসহ সারাদেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। সোমবার প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যুর পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চালু করে সরকার। হামের টিকার জরুরি এই ক্যাম্পেইন শুরু হয়েছিল গত ৫ এপ্রিল।

এর আগে ঝূঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা, ১৪ পৌরসভা ও চার সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হয়েছিল। এখন এর বাইরের এলাকাগুলোতেও টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআই’র কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।