ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সারা দেশে ট্রেন চলাচল শুরু

admin
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২৯ জানুয়ারি ২০২৫

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ বুধবার ভোরে ঢাকার কমলাপুর, ময়মনসিংহসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে এক দিন পর তারা কর্মবিরতি তুলে নেয়।

আজ সকাল ৬টা ৩০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সকাল ৬টা ৩০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে প্রথম আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। তবে কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে।

আনোয়ার হোসেন আরও বলেন, ‘সিলেটগামী পারাবত এক্সপ্রেস বিলম্বে যাবে। আরও কয়েকটি ট্রেন বিলম্বে যেতে পারে। রানিং স্টাফরা যেহেতু ধর্মঘটে ছিলেন, তাই ইঞ্জিন আনা হয়নি। ধীরে ধীরে ঠিক হবে।’

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা চরম বিপাকে পড়ে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করে যাত্রীরা।

আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।