সত্য সমাচার ডিজিটাল
১৫ মার্চ ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো প্রয়োজনে মাগুরার শিশু আছিয়ার পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা জানান।
এদিন সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরা পৌঁছান জামায়াতের আমির। জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন তিনি। এ সময় তাকে দেখতে মাঠের চারপাশে ভিড় করেন সাধারণ মানুষ।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান।তিনি বলেন, ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
এ সময় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে।
কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ডা. শফিকুর রহমান।
এরপর আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। তবে আছিয়ার মা আয়েশা আক্তার সে সময় বাড়িতে ছিলেন না।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.