সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫
সিরাজগঞ্জে বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।
সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

