সত্য সমাচার ডিজিটাল:
১১ নভেম্বর ২০২৪
বরগুনা-১ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক তথ্যটি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। তিনি পাঁচবার এমপি হয়েছিলেন। গত ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন শম্ভু।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.