
ব্যবসায়ীদের চাপ ও ভয়ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানসহ আটজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুল আজীজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মিছাবাহুল, ক্রিসেন্ট ট্রেডার্সের স্বত্বাধিকারী সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন।
মামলার এজাহারে বলা হয়, আসামি সাইফুজ্জামান চৌধুরী সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় নিজে ইউসিবিএল ব্যাংকের মালিক ও সাবেক পরিচালক হয়ে তার স্ত্রীকে ওই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়াটেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহল আমিনকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ঘুস বাবদ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করেন।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.