প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
সাংবাদিকদের বেতন ৩০ বা ৪০ হাজারের নিচে নামলে পত্রিকা বন্ধ : আলোচনা সভায় প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫
সাংবাদিকতা বাংলাদেশের ক্ষেত্রে একটা রক্তচোষা ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, সাংবাদিকদের একটা মিনিমাম বেসিক বেতন থাকতে হবে। এটা ৩০ হাজার অথবা ৪০ হাজারেই হোক। এর নিচে নামা যাবে না। এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে।
বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে। বছরের পর বছর চাকরি করলে বেতন দেয় না। সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটা মুভমেন্ট করা উচিত।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.