সত্য সমাচার ডিজিটাল:
২১ নভেম্বর ২০২৪
সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

