অনলাইন ডেস্ক সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার (৫ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো: সজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে সরকারি যানবাহনের চালকরা সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি করে ট্রাফিক আইন ভঙ্গ করছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
