ক্রীড়া ডেস্ক
তিনবার ফাইনালে খেললে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। প্রতিবার এশিয়া কাপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এবার সেই ধারা পরিবর্তন করতে চান লিটন দাস-তানজিদ হোসেন তামিমরা।
সংযুক্ত আরব আমিরাত থেকে শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ
আজ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে এমনটিই জানিয়েছেন জাকের আলি অনিক। বিমানে ওঠার পর একই লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক লিটনও।
দল এবং আমার জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। কথা দিচ্ছি, আরব আমিরাতে নিজেদের সবটা উজাড় করে খেলবে। ম্যাচ ধরে ধরে সামনে এগিয়ে যাবো। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য শিরোপা জেতা।
এবার চ্যাম্পিয়ন হতে সব কিছু নিংড়ে দেওয়ার কথা জানিয়েছেন লিটন। বিমানের সিটে বসার দুটি ছবি দিয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশি অধিনায়ক লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৫ মিশন শুরু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

