ঢাকা৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবজি ও মুরগিতে স্বস্তি

admin
অক্টোবর ৩১, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

৩১ অক্টোবর ২০২৫

 

শীতের আগমনে সবজির দাম কমে আসতে শুরু করেছে। দরজায় কড়া নাড়া শীত আসলে সবজির দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা। এদিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে আটার দাম।

বিক্রেতারা জানান, খোলা ও মোড়কজাত (প্যাকেট) উভয় ধরনের আটার দামই বেড়েছে। ঢাকার বিভিন্ন খুচরা দোকান থেকে দুই সপ্তাহ আগে মোড়কজাত আটা (দুই কেজি) কেনা যেত ১০৫-১১০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। আর খোলা আটার কেজি ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে।

এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে আটার দাম এক দফা বেড়েছিল। তখন দুই কেজির মোড়কজাত আটা ৯০-৯৫ থেকে বেড়ে ১১০ টাকা হয়েছিল। খোলা আটার দাম বেড়ে হয়েছিল ৪৫-৪৮ টাকা। মাঝে আটার দামে ২-৩ টাকা ওঠানামা হয়।

 

আজকের বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বরবটি ৬০ টাকায়, করলা ৬০ টাকায়, শসা ৫০ টাকায়, গাজর (দেশি) ৮০ টাকায়, কাঁচা মরিচ ১৬০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায়, টমেটো প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা প্রতি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, কাঁচা কলা (প্রতি হালি) ৪০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা।

কঁচু প্রতি কেজি ৫০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৫০ টাকা, জালি প্রতি কেজি ৪০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা এবং বাঁধা কপি (ছোট) প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।