ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সপাতালে ভর্তি মির্জা ফখরুল

admin
মার্চ ৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
০৩ মার্চ ২০২৫

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে হাসপাতালে ভর্তি কার হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রবিবার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল।

তবে বর্তমানে অনেকটাই সুস্থ তিনি।শায়রুল কবির বলেন, আজকে (সোমবার) সকালে স্যারকে দেখে এসেছি। আগের চেয়ে ভালো বোধ করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমায় এজন্য মহাসচিবের পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।