নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া আন্দোলন টানা চারদিন পর আপাতত স্থগিত করা হয়েছে। এ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা যায়।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আজ দুপুর আড়াই দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা।
এদিকে আজ সকাল থেকে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক ও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে দুপুর ১টার পর থেকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

