ঢাকা৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

admin
মার্চ ২, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে রয়েছে বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটা এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে এবং প্রথা ও ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসেবেই হবে।’

তিনি বলেন, ‘কেউ যদি দাবি করে ভবিষ্যতে সংশোধন করে রাষ্ট্রপতি আর ভাষণ দেবেন না, সেটা তখন দেখা যাবে।’

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এই চিঠি দেন। আজ তিনি এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হয়। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামতো ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।