সত্য সমাচার ডিজিটাল
০৬ মে ২০২৫
জাতীয় কবিতা পরিষদের ২৯তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানে মহান মে দিবস স্মরণে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য কবিরা। এসময় মে দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
আজ মঙ্গলবার সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ আয়োজিত এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি আবীর বাঙালি, কবি শাহীন রেজা, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি মুহাম্মদ মনিরুজ্জামান, কবি রফিক হাসান, কবি ইউসুফ রেজা, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি মুহামদ মনিরুজ্জামান, কবি রোকন জোহুর, কবি মনিরুজ্জামান রোহান, কবি সবুজ মনির, কবি আফিয়া রুবি, কবি শিমুল পারভীন, কবি কাব্য রাসেল, কবি রাসেল আহমেদ, কবি তাসকিনা ইয়াসমিন, কবি মো: মিলাদ উদ্দিন, কবি নাহিদ হাসান, কবি মুহাম্মদ বিল্লাল হুসেইন, কবি হাফিজ উদ্দিন আহমেদ, শোভা চৌধুরী, কবি নুরুন্নবী সোহেল, কবি এবিএম সোহেল রশীদ, কবি মানব সুরত প্রমুখ।
কবি মোহন রায়হান বলেন, পৃথিবীর মূল চালিকা শ্রমজীবী মানুষ। আমরা কবিরা শ্রমজীবী মানুষের পক্ষে আজীবন।'
কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, বাংলাদেশে শ্রমিকরা বৈষম্যের শিকার হয়। পাশাপাশি এদেশের সাংবাদিকরাও ভীষণভাবে বৈষম্যের শিকার হচ্ছে। তারা নিয়মিত বেতন পাচ্ছে না। এই অবস্থার পরিবর্তন জরুরি।'
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.