ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

admin
জুলাই ২৩, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫

ব্যাটিংয়ে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। জাকের আলী একাই হাল ধরেছিলেন। এরপর পাকিস্তানের ইনিংসে দাপুটে বোলিং শুরু করেছিলেন টাইগার বোলাররা। কিন্তু মাঝে দারুণ ব্যাট করে ম্যাচ প্রায় নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার পর জাকের আলীর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১২৫ রানে থামে পাকিস্তান।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারেই উইকেট পড়ে। রান আউট হয়ে ব্যক্তিগত ১ রানে ফেরেনে সাইম আইয়ুব। এরপর শুরু হয় শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের তাণ্ডব। ফখর জামান ও মোহাম্মদ হারিসকে ফেরান বাঁহাতি পেসার শরীফুল। আর কোনো স্কোর না করা হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজে মাঠ ছাড়া করান তানজিম।

পাকিস্তান অধিনায়ক সালমান আঘাকে ব্যক্তিগত ৯ রানে ফেরান মেহেদী হাসান। সালমান অবশ্য এই ইনিংসে ২৩টি বল খেলেন। এই স্পিনার এরপর ১৩ রান করা খুশদিলকেও ফেরান। আর ১৩ বলে ১৯ রান করা আব্বাস আফ্রিদিকে বোল্ড করেন শরীফুল।

জাকেরের মতো পাকিস্তান দলেও প্রায় একাই হাল ধরেন ফাহিম আশরাফ। ১৯তম ওভারে রিশাদ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে তিনি ৩২ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫১ রান করেন। আর শেষ দিকে আহমেদ দানিয়াল ১১ বলে ১৭ করলেও মোস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিলে জয় উল্লাসে মাতে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।