স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪
আগের ম্যাচে মালদ্বীপের বক্সে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিলেন রাকিব হোসেন-শেখ মোরসালিনরা। ফলে আক্রমণে আধিপত্য থাকলেও কাঙি্ক্ষত লক্ষ্যের দেখা মেলেনি। উল্টো রক্ষণের ভুলে গোল হজম করে ম্যাচ হারতে হয়েছিল। শনিবারও শুরুতেই নড়বড়ে ছিলেন ডিফেন্ডাররা।
অভিজ্ঞ তপু বর্মণ তো মারাত্মক ভুল করে বসেন। তাতে পিছিয়েও পড়তে হয় স্বাগতিকদের। তবে গোলের খোঁজে থাকা বাংলাদেশ প্রথমার্ধেই পেয়ে যায় সেই গোল। একাদশে ফেরা মজিবুর রহমান জনির শট জাল জড়ালে ম্যাচে থাকে বাংলাদেশ।
আর বদলি নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাপন সিংয়ের গোল বাংলাদেশকে এনে দেয় ২-১ ব্যবধানের জয়।
এ বছরের শেষ ম্যাচ ছিল এটিই। ২০২৪ সালে খেলা আট ম্যাচের শেষটি অন্তত জয়ে রাঙাতে পারল হাভিয়ের কাবরেরার দল। সব মিলিয়ে জিতেছে মাত্র দুটিতে।
বছরের শেষ ম্যাচ বলেও জয়ে রাঙানোর আশায় কিংস অ্যারেনায় নেমেছিলেন ফুটবলাররা। এদিনও রাকিব ও ফয়সাল আহমেদ দুই উইং ধরে আক্রমণে যান বারবার। তাতে সুযোগ আসছিল কিন্তু শুধু গোলটাই আসছিল না। মালদ্বীপও রয়েসয়ে খেলার চেষ্টা করেছে। ২৪ মিনিটে তারা যে গোলটি পেয়েছে সেটা তপু বর্মণের ভুলে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.