সত্য সমাচার ডিজিটাল: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।
আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, এ দুটি আসনে নির্বাচনের লক্ষ্যে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
রুহুল আমিন মল্লিক জানান, শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া -৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেনো ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে।
শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট হবে বলেও জানান কমিশনের জনসংযোগ পরিচালক।

