শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৫
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসারের পক্ষে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় গণমিছিলে অংশগ্রহণকারীরা নানান রঙের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে দলের পক্ষে স্লোগান দেন।
অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার। সমাবেশের পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ।
সমাবেশে নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন বিধ্বস্ত ও বঞ্চিত শিবপুর কে রক্ষা করতে শিবপুরে মানুষ আজ জেগে উঠেছে। শিবপুর কে নতুন করে গড়ে তুলতে দাঁড়িপাল্লার বিকল্প নেই। দাঁড়িপাল্লা প্রতিকের আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীদিনের শিবপুর জামায়াতে ইসলামীর শিবপুর।
সমাবেশের সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার বক্তব্যে বলেন, আমি এই আসনে এমপি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার স্থান হবে না।আজকের গণমিছিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করে শিবপুরের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। আগামীদিনের শিবপুর দাঁড়িপাল্লা প্রতিকের শিবপুর।
সমাবেশে বক্তাদের ভাষ্য, শিবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন বাড়ছে এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্ম-বর্ণের মানুষের ভালোবাসায় এ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সূরাসদস্য মাওলানা আবদুল লতিফ খান, শিবপুর জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক মাঞ্জুরুল ইসলাম, পৌর আমীর আবদুর রহমান ভূইয়া, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাহফুজ আদনান, সেক্রেটারি মাহফুজ মুন্সি সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

