ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার

admin
জুলাই ২২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২২ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজের ফেসবুকের দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

ফেসবুকে উপদেষ্টা লেখেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।