ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ মা-মেয়ে আটক

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

২৪ সেপ্টেম্বর ২০২৫,

দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরে বিশেষ কায়দায় রাখা ৭ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন BS-146 ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই দুই বিমানযাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা এপিবিএন পুলিশকে জানান, তারা বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও নিজেদের শরীরে ইয়াবা পরিবহন করেছেন। পরবর্তীতে ধৃত মহিলাদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্য দ্বারা আটককৃত মহিলাদের শরীর তল্লাশি করে রোজিনার (৪০) পরিহিত সালোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৭ শত ৮০পিস ইয়াবা পাওয়া যায়।

ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়। সম্পর্কে তারা মা ও মেয়ে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।