প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
শাকিব ভক্তদের তোপের মুখে জাহিদ হাসান
বিনোদন প্রতিবেদক
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই নিজের আপত্তির কথা জানিয়েছেন জাহিদ হাসান। তাঁর কাছে ‘মেগাস্টার শব্দটি কানে লাগে’।
এবারের কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তালিকায় আছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’।
সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে। কারণ, মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে সিনেমাটির। এখনো ধরে রেখেছে দর্শক। এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে তাণ্ডবকে।