২৬ জুন, ২০২৫ আমাদের শরীরের সুস্থতার জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন পড়ে। তারমধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন। এই ভিটামিনেরও বিভিন্ন রকমফের রয়েছে। এদের অভাবে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।
ডেস্ক
তেমনি একটি হচ্ছে ভিটামিন ডি। এর অভাবে শরীরে নানা প্রভাব পড়তে পারে। চুল, ত্বক, শরীরের বিভিন্ন অঙ্গে, এমনকি মনেও উল্লেখ যোগ্য প্রভাব পড়তে পারে। তবে চিকিৎসকরা বলেন, পায়ে ও ত্বকে সবচেয়ে বেশি প্রভাব লক্ষ করা যায়।
শরীরে ভিটামিন ডি-এর মাত্রা কম হলে মানসিক চাপ ও উদ্বেগ দেখা দিতে পারে। তা থেকে ঘনঘন মেজাজ বিগড়ে যেতে পারে। স্বাস্থ্যকর খাবার খেয়ে ভালোভাবে বিশ্রাম নিয়েও যদি আলস্য কাটতে না চায় এবং ক্লান্ত বোধ করেন, তবে এটি ভিটামিন ডি-এর অভাবের কারণে হতেই পারে।
পর্যাপ্ত পরিমাণ ঘুম হওয়া সত্ত্বেও দুর্বলতা কাটছে না। একটু কায়িক পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়ছেন। এই ধরনের উপসর্গ ভিটামিন ডি-এর ঘাটতিতে দেখা দেয়। হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য ক্যালসিয়াম অপরিহার্য। আর ক্যালসিয়াম যাতে ঠিকমতো কাজ করে, তার জন্য জরুরি ভিটামিন ডি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
