ঢাকা১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শপথ অনুষ্ঠানে ভারত থেকে ‘আসছেন’ ওম বিড়লা ও বিক্রম মিশ্রি

admin
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে পারছেন না। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এতথ্য জানিয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। সেই আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচনে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে মোদি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে বিএনপি নেতার সঙ্গে কাজ করার আশা রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।