সত্য সমাচার ডেক্স:
8 নভেম্বর ২০২৪
আগামী *০৯ নভেম্বর ২০২৪ তারিখ শনিবার সকাল ১০:৩০ মিনিটে* ঢাকাস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক বাজার অস্থিরতার কারণ নিয়ে এক *ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার* আয়োজন করা হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক *জনাব মোহাম্মদ আলীম আখতার খান* প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান *জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।*
"বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেটই বাজার অস্থিরতার জন্য দায়ী" শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর বিতার্কিকগণ অংশগ্রহণ করবেন।
বর্ণিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ।
ধন্যবাদান্তে
আফরোজা রহমান
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.