ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার বাজার অস্থিরতার কারণ নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক

admin
নভেম্বর ৮, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স:
8 নভেম্বর ২০২৪

আগামী *০৯ নভেম্বর ২০২৪ তারিখ শনিবার সকাল ১০:৩০ মিনিটে* ঢাকাস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক বাজার অস্থিরতার কারণ নিয়ে এক *ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার* আয়োজন করা হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক *জনাব মোহাম্মদ আলীম আখতার খান* প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান *জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।*

“বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেটই বাজার অস্থিরতার জন্য দায়ী” শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর বিতার্কিকগণ অংশগ্রহণ করবেন।

বর্ণিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ।

ধন্যবাদান্তে
আফরোজা রহমান
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।