ঢাকা১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে দুই কোটি মূল্যের ডলারসহ যুবক আটক

admin
মে ১৫, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি
১৫ মে ২০২৬,

লালমনিরহাটে এক লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলারসহ (আমেরিকান ডলার)লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাট রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক লিখন মিয়া কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ জানান, বুধবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোলপ্লাজার পুলিশ চেকপোষ্টে একটি অটোরিকশা সন্দেজনক ভাবে আটক করে সদর থানা পুলিশ। এ সময় অটোরিকশায় থাকা লিখন মিয়ার শরীর তল্লাশি চালিয়ে এক লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের এক হাজার ৫ শত ৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃত লিখনের বিরুদ্ধে সদর থানায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাদ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।