ঢাকা৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

admin
অক্টোবর ৭, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

০৭ অক্টোবর ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ডা. জুবাইদা রহমান। আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

লন্ডন ভ্রমণের জন্য ডা. জুবাইদা রহমান দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকেই বেছে নেন। ঢাকা-লন্ডন রুটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দূরপাল্লার আন্তর্জাতিক গন্তব্য। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় এই সংস্থাটি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

তবে তার এই যুক্তরাজ্য সফরের মূল উদ্দেশ্য কী কিংবা তিনি সেখানে কতদিন অবস্থান করবেন-সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিমানবন্দরের সংশ্লিষ্ট একাধিক সূত্র তার ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।