ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লটারিতে এসপি নিয়োগ মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
নভেম্বর ২৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।’

এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি হিসেবে তিনটি ক্যাটাগরি করা হয়েছে বলে জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে।’

এ সময় মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মেধাবীদের আগেই বাছাই করা হয়েছে। মেধাবী কেউই বাদ পড়েনি। মেধাবীদের মধ্যে তো লটারি হয়নি। লটারি হয়েছে-কে কোন জেলায় যাবে, সেটা ঠিক করতে।’

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।