সত্য সমাচার ডেস্ক:
২০ সেপ্টেম্বর ২০২৬
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, ‘লং মার্চের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াত।’ রোববার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এক পোস্টে তিনি বলেন, ‘দেশ যখন জ্বালানি সংকটে, সাধারণ মানুষ যখন তেলের জন্য ভোগান্তিতে, তখন শত শত গাড়ির বহর নিয়ে লং মার্চের নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াতে ইসলামী। নেতাদের ছাদখোলা গাড়িতে বসে, কানে হেডফোন লাগিয়ে আনন্দ উল্লাস করছে,এসব চলার দৃশ্য দেখে অনেকেরই মনে প্রশ্ন এটা আন্দোলন, নাকি পিকনিক? অথচ তাদের বক্তব্যেই যখন স্বীকার করা হচ্ছে যে এই সংকট বর্তমান সরকারের তৈরি নয় এবং সরকার সমাধানের চেষ্টা করছে, তখন সংকটের সময়ে এমন কর্মসূচি আয়োজনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে।’
‘জনগণ যখন সংকটে, তখন রাজনীতির নামে জনদুর্ভোগ নয় দায়িত্বশীলতা ও সংযমই প্রত্যাশিত।’

