ঢাকা২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রিজিকে বরকত লাভের দোয়া

admin
এপ্রিল ১৭, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: মানুষের জীবনে সুখ, শান্তি, প্রশান্তি ও বরকত—সবকিছুর মূল নিহিত আছে আল্লাহর রহমতের মধ্যে। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও যদি আমরা আন্তরিকভাবে এমন কিছু দোয়া পাঠ করি, যা আমাদের গুনাহ মাফ, জীবনে স্বস্তি এবং রিজিকে বরকত এনে দেয়—তবে সেটিই হতে পারে দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। হাদিসে বর্ণিত এমন একটি দোয়া হলো-

اللَّهُمَّ اغْفِرْ لِي زَادِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জাদি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রজাকতানি।

অর্থ : ‌‌ হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘর প্রশস্ত করো এবং তুমি আমাকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দান করো।

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আজ রাতে আমি আপনার মুখে এই দোয়াটি শুনেছি। রাসুল (সা.) বলেন, তুমি কি মনে করো যে, এই দোয়া কিছু বাদ দিয়েছে। অর্থাৎ সব কল্যাণের কথা এই দোয়ায় আছে। (সুনানে তিরমিজি, হাদিস নং : ৩৫০০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।